সর্বশেষ

নির্বাচন কমিশন

ঠাকুরগাঁওয়ে জামায়াতের বিক্ষোভ: ভোট কারচুপির অভিযোগে নির্বাচন কমিশনের পদত্যাগ দাবি

ঠাকুরগাঁও-১ আসনের উপনির্বাচনে ভোট কারচুপি, কেন্দ্র দখল ও নেতাকর্মীদের ওপর হামলার অভিযোগে বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছে জেলা জামায়াতে ইসলামী। নির্বাচনে গ্রহণযোগ্যতার প্রশ্ন তুলে দলটি অবিলম্বে বর্তমান নির্বাচন কমিশনের পদত্যাগ দাবি করেছে। একই সঙ্গে এসব ঘটনার সুষ্ঠু তদন্ত ও দোষীদের দৃষ্টান্তমূলক শাস্তির জোরালো দাবি জানিয়েছেন জামায়াত নেতারা।

বিজ্ঞাপন

৩০০ x ২৫০


বিজ্ঞাপন
৩২০ x ৫০
পাঁচ ধাপে ইউপি নির্বাচন, প্রথম ভোট ২১ জানুয়ারি: ইসি

ইউনিয়ন পরিষদ (ইউপি) নির্বাচনের রোডম্যাপ ঘোষণা করেছে নির্বাচন কমিশন (ইসি)। ঘোষিত সূচি অনুযায়ী, পাঁচ ধাপে অনুষ্ঠিত হবে এ নির্বাচন। প্রথম ধাপের ভোটগ্রহণ হবে আগামী ২১ জানুয়ারি। পঞ্চম ও শেষ ধাপের ভোট হবে ২৭ মে।

ভারতে টানা তৃতীয় দিনের মতো বিরোধীদের বিক্ষোভ

ভারতের প্রধান নির্বাচন কমিশনার জ্ঞানেশ কুমারের পদত্যাগ, ভোটার তালিকার বিতর্কিত সংশোধন এবং কংগ্রেস নেতাদের বিরুদ্ধে পুলিশের পদক্ষেপের প্রতিবাদে টানা তৃতীয় দিনের মতো বিক্ষোভ করছে বিরোধী দলের নেতা-কর্মীরা। গতকাল বৃহস্পতিবার দেশটির বিভিন্ন রাজ্যে এসব কর্মসূচি পালিত হয়। এর আগে বুধবার বিরোধীদলীয় নেতা রাহুল গান্ধীকে দ্বিতীয়বারের মতো অল্প সময়ের জন্য আটক করে পুলিশ।

রাহুল-প্রিয়াঙ্কাসহ বিরোধী নেতাদের আটক করল দিল্লি পুলিশ

ভারতের প্রধান বিরোধী দল কংগ্রেসের নেতা ও লোকসভার বিরোধীদলীয় নেতা রাহুল গান্ধী, তার বোন প্রিয়াঙ্কা গান্ধীসহ কয়েকজন বিরোধী দলের নেতাকে আটক করেছে দিল্লি পুলিশ। প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) জ্ঞানেশ কুমারের পদত্যাগের দাবিতে নির্বাচন কমিশনের কার্যালয়ের কাছে অবস্থান কর্মসূচি থেকে মঙ্গলবার রাতে তাঁদের আটক করা হয়।

গণতন্ত্রে নারীর কার্যকর অংশগ্রহণ নিশ্চিত করতে হবে: সিইসি

গণতন্ত্রকে সুসংহত ও গ্রহণযোগ্য করতে রাজনৈতিক ও নির্বাচনি প্রক্রিয়াসহ প্রতিটি ক্ষেত্রে নারীর কার্যকর অংশগ্রহণ নিশ্চিত করা প্রয়োজন বলে মন্তব্য করেছেন প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এ এম এম নাসির উদ্দিন।

নির্বাচনে কোনো কলঙ্কের দায় নেবে না বিএনপি: মীর শাহে আলম

আগামী ২০২৭ সালের জানুয়ারি থেকে শুরু হতে যাওয়া স্থানীয় সরকার নির্বাচনে কোনো ধরনের অনিয়ম বা কলঙ্কের দায় বিএনপি নেবে না বলে স্পষ্ট জানিয়েছেন স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী মীর শাহে আলম। বুধবার কুড়িগ্রাম সার্কিট হাউসে সাংবাদিকদের সঙ্গে এক মতবিনিময় সভায় তিনি এ মন্তব্য করেন। প্রতিমন্ত্রী জানান, নির্বাচন অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষ করতে প্রশাসনকে সব ধরনের নির্দেশনা দেওয়া হয়েছে।